• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল

বাংলাদেশে প্রথম পেঁয়াজ কাটার মেশিন তৈরি করল হোসেন ইঞ্জিনিয়ারিং

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশে এই প্রথম পেঁয়াজ কাটার মেশিন তৈরি করেছে হোসেন ইঞ্জিনিয়ারিং। এই মেশিন দিয়ে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ মণ পেঁয়াজ কাটা যাবে। এই পেঁয়াজ কাটার মেশিনের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাজারের হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হয়েছে ‘বারি পেঁয়াজের গাছ কাটার মেশিন’।

সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে মেশিনটি হস্তান্তর করেন হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন আলী বিশ্বাস।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ মেশিন তৈরির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরে মেশিনটি উপজেলার কৃষক মোজাম্মেলের কাছে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন আলী বিশ্বাস বলেন, "আমার ওয়ার্কশপে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি উৎপাদন করে থাকি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এই পেঁয়াজ কাটা মেশিন তৈরি করেছি যা কৃষকদের অনেক উপকারে আসবে।"

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক বলেন, "বিগত সাত বছর যাবৎ গবেষণা চালিয়ে আমরা এই পেঁয়াজের গাছ কাটার মেশিন তৈরি করেছি হোসেন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। মেশিনটি ডিজেল এবং ইলেকট্রিকের সাহায্যে চলবে।"

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, "পাংশা উপজেলায় এ বছর ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ উৎপাদন হয়েছে যা অন্য বছরের তুলনায় অনেক বেশি। কৃষক পেঁয়াজ উৎপাদনের পর পেঁয়াজের গাছ কাটা নিয়ে বিপাকে পড়ে। বাংলাদেশে প্রথম হোসেন ইঞ্জিনিয়ারিং পেঁয়াজের গাছ কাটার যে মেশিন তৈরি করেছে, এটার মাধ্যমে কৃষক অল্প সময়ে ও কম খরচে পেঁয়াজ কেটে ঘরে তুলতে পারবে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]