• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
শেখ রাজেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:০৭ রাত

নিখোঁজের তিনদিন পর নবীনগরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আতিক ইসলাম-(১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত আতিক ইসলাম ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।

আতিকের পরিবার জানায়, আতিক ঢাকার একটি সেলুনে কাজ করতেন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সে বাড়িতে আসে। গত তিন আগে রাতে অজ্ঞাতনামা এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তার মুঠোফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে তার সন্ধান পায়নি। মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি ফোন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় পরিবারের লোকজন আতিকের অবস্থান নিশ্চিত হতে তার সাথে কথা বলতে চাইলে ওই ব্যক্তি ফোনটি কেটে দেয়। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে আতিকের লাশ উদ্ধার হয়।

এ ব্যাপারে নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরনবী জানান, পুকুরে আতিকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে চলে যায়। তার গলায় উড়না পেঁচানো ছিল। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com