• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:১২ দুপুর

কঙ্গোতে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪৩

ছবি: আল জাজিরা

আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএলের (আইএসআইএস) সঙ্গে যুক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস শিকুদি নগোঙ্গো বৃহস্পতিবার একথা জানান।

তিনি বলেন, ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়াতে হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছে ৪৪টি বাড়ি।

কর্তৃপক্ষ এই হামলার জন্য ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এই গোষ্ঠী আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

এদিকে পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গোর সেনাবাহিনী এডিএফকে দমনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুয়ান্ডা-সমর্থিত এম২৩, যারা গত বছর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমাসহ বেশ কয়েকটি বড় শহর দখল করে নিয়েছিল।

মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানান, এখনও তল্লাশি অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় এক নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলায় বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ নিজের ঘরেই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দুইজনকে অপহরণ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com