যুক্তরাষ্ট্রের রাজধানী Washington DC-তে অবস্থিত White House-এর কাছাকাছি গুলির শব্দ শোনার ঘটনায় তদন্ত শুরু করেছে US Secret Service।
বিবিসির খবরে বলায় হয়েছে -রোববার ভোররাতের দিকে (স্থানীয় সময় রাত ১২টার পর) হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত Lafayette Park এলাকায় গুলির শব্দ শোনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।
তবে প্রাথমিক তদন্তে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য একটি গাড়ি ও একজন ব্যক্তিকে ঘিরে অনুসন্ধান চালানো হচ্ছে।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসে স্বাভাবিক কার্যক্রম চললেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনার পর সাময়িকভাবে আশপাশের কিছু সড়ক বন্ধ রাখা হলেও পরে তা পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি।
এদিকে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ছুটির এই সময়টিতে ফ্লোরিডার বাসভবনে না গিয়ে রাজধানীতেই অবস্থান করছেন এবং Easter উপলক্ষে রোববার হোয়াইট হাউসে পারিবারিক নৈশভোজ আয়োজন করার কথা রয়েছে।
ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস।
সাজু/নিএ
সর্বশেষ খবর