• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বহিষ্কার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা ও সরকারি কাজে বিশৃঙ্খলা করার অভিযোগে জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নোয়াখালী জেলা বিএনপি। গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর দোয়ালিয়ায় খাল খননের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু। এ সময় জামাল উদ্দিনের উশৃঙ্খল কর্মীরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসকে নিয়ে অবান্তর অভিযোগ তোলে ও খাল খনন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় উপস্থিত সংসদ সদস্যসহ সবাই উত্তেজিত জামাল উদ্দিনের কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। জেলা বিএনপির স্বাক্ষরিত নোটিশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছিল, "আপনার প্রকাশ্যে ইন্ধনে ও নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে স্বশরীরে এসে লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নতুবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক ব্যবস্থা (বহিষ্কার) করা হতে পারে।"

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, "যারা আমার বিরুদ্ধে প্রকাশ্যে ইন্ধন দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।" এছাড়াও তিনি জানান, রাজনৈতিক কতিপয় হিংসাত্মক ব্যক্তিরা কিছু লোকজনকে লেলিয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "ঘটনার সময় সংসদ সদস্য উপস্থিত ছিলেন, তিনি সব বিষয়ে অবগত আছেন। আমি দলের যেকোনো সিদ্ধান্তকে সম্মান করি। এ ব্যাপারে জেলা বিএনপির যে কোনো পদক্ষেপকে আমি স্বাগত জানাই।" তিনি আরও বলেন, "আমার রাজনৈতিক, সামাজিক সম্মান ক্ষুন্ন হলে আমি বেগমগঞ্জের অভিভাবক সংসদ সদস্যের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে পরামর্শ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।"

এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, "উল্লেখিত অভিযোগে আমি জবাব দিলেও জেলা কমিটি আমার উত্তরে কোনো মূল্যায়ন করেনি।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com