• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ মিনিট পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০১:৫১ দুপুর

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যক্তিকে মোট ৩ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

নোয়াখালী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ, নোয়াখালীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন,অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই দুঃসময়ে সরকার পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা কম ঘটে, সে জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।

নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হারুনুর রশিদ আজাদ জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন,সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com