ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ বিশ্বাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার দেবরাজপুর গ্রামের আওলিয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আছির উদ্দিন বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর