আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় আগামী ১৪ এপ্রিল নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি পুরো দিন বন্ধ রাখা হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
যাত্রীদের নির্দেশনা অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর