• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
শেখ রাজেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ বিকাল

কাজের মান নিয়ে অভিযোগ; প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কাজের মান নিয়ে অভিযোগ তোলার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য ধাওয়া দিলেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। দৌড়ে গিয়ে কোন রকমে রক্ষা পেলেন ওই সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।

বাঁশ নিয়ে উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করতে দাওয়া করার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় গোটা নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারধর করতে দাওয়া দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটে নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

একাধিকবার মুঠোফোন করেও বক্তব্য পাওয়া যায়নি, লোকমান হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন। সেই দাপট দেখিয়ে এখনো তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার নামে পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com