লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী দখলদার সেনাদের অবস্থানে ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে।
হিজবুল্লাহ'র বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ'র মুজাহিদরা লেবাননের ভেতরে ৪০টি অভিযান ও অধিকৃত ফিলিস্তিনে ২৫টি সামরিক অভিযান চালিয়েছে। এইসব অভিযানে ইসরায়েলি সেনা, তাদের অবকাঠামো ও সামরিক সাজ-সরঞ্জাম এবং ফিলিস্তিনে অবৈধভাবে নির্মিত ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহ'র হামলার টার্গেট হয়েছে।
এই ২৪ ঘণ্টায় ১৯টি ইহুদিবাদী শহর ও উপশহর এবং চারটি সামরিক বিমান ও ড্রোন, দু'টি সীমান্ত-চৌকি এবং তিনটি সামরিক ঘাঁটি ও পোস্ট হিজবুল্লাহ'র হামলায় ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার ৩৬টি প্রচেষ্টাও এইসব হামলার ফলে প্রতিহত হয় বলে হিজবুল্লাহ'র তথ্য-বিবরণীতে জানানো হয়েছে।
এর আগে ইহুদিবাদী ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো উত্তর-ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার হওয়ার খবর দিয়েছিল।
সূত্র- পার্সটুডে।
সাজু/নিএ
সর্বশেষ খবর