শুক্রবার (১৭ এপ্রিল) প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল কার্যত বন্ধ করে রেখেছে এই প্রণালিতে।
এদিকে, গত সোমবার যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর নেতারা ইরানে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানানো এবং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বনেতারা প্রণালিটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন।
সূত্র: সিএনএন
কুশল/সাএ
সর্বশেষ খবর