• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল

নড়াইলে কৃষকের ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন এমপি বাচ্চু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রতি বছরের ন্যায় এ বছরও গরিব ও অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৮ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

উদ্বোধনকালে এমপি বাচ্চু বলেন, “কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল এবং স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম, আব্দুর রহিম, জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় জামায়াত নেতারা জানান, “মৌসুমজুড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com