সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পাংশা পৌরসভা ও ইউনিয়নগুলো মিলে মোট ২৬৪টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে ২৪টি করে অস্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে। এছাড়া পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী টিকাদান কেন্দ্র সার্বক্ষণিক চালু থাকবে।
আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস বয়স থেকে শুরু করে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট বয়সের শিশুদের সঠিক সময়ে কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।
টিকা নিতে আসার সময় সম্ভব হলে শিশুর নিয়মিত টিকাদান কার্ডটি সাথে রাখুন। শিশুর সুরক্ষায় এই জাতীয় কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর