• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৬ দুপুর

নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি খোকন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মমিনপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

চলতি অর্থ বছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনঃখননের ফলে মমিনপুরসহ আশেপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি বলেন,অবৈধভাবে দখল করা খালগুলো মুক্ত করে পর্যায়ক্রমে সকল খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনেক জায়গায় খাল ভরাট হয়ে জমিন হয়ে গেছে। আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় ভারত, নেপাল, উত্তরাঞ্চল থেকে আসা পানি নামার জন্য ছোট-বড় খালের প্রয়োজনীয়তা অপরিসীম। পানি নামতে না পারলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। বন্যা নিয়ন্ত্রণ, কৃষি কাজ এবং মাছ উৎপাদনে খালের গুরুত্ব বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছেন। কোনো অবৈধ শক্তি এই মহতী কর্মসূচি বন্ধ করতে পারবে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com