নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ এলাকায় অটোভ্যান ও গরু বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালকের নাম জামিরুল খাঁ (৫০)। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ'র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে জামিরুল খাঁ নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর