পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী।তিনি আরোও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই যাতে খেলাধুলার সুযোগ পায় এজন্য শিক্ষা কারিকুলামে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাই, আমাদের সন্তানেরা পড়ালেখার পাশাপাশি ছোটবেলায় নিয়মিত খেলাধুলায়ও আগ্রহী এবং পারদর্শী হয়ে উঠবে। শিক্ষা মন্ত্রণালয়ও ইতোমধ্যেই খেলাধুলাকে অন্তর্ভুক্ত করে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষে বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।বিভিন্ন ক্লাবগুলো থেকে অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়।এই ক্লাবগুলো কারণে, ফুটবল,ক্রিকেট,ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, ভারোত্তোলন,সাঁতার, অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, এবং ব্যাডমিন্টনের মতো অনেক খেলা এখনোও টিকে আছে।শৈশবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন বলেও জানান তিনি।পরে বিভিন্ন ইভেন্টে অংশ ছোটবেলার স্মৃতিচারণ করেন স্বাস্থ্যসচিব।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে নোয়াখালী জেলা শহর মাইজদী মোহামেডান স্পোর্টিং ক্লাবে নবাগত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে সংবর্ধনা দেওয়ার সময় এসব মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম,পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন,জেলা পরিষদের প্রশাসক ও ক্লাবের নবাগত সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ,বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসসের) সভাপতি ও ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী,সহ-সভাপতি অধ্যক্ষ কাজী রফিকউল্লাহ,সদস্য ও ক্রীড়াবিদ আবদুর রহিম বাবুলসহ অনেকে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর