• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:৪৮ বিকাল

নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত পরীক্ষার্থী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন একটি সিলিং ফ্যান খসে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হঠাৎ সিলিং ফ্যানটি শিক্ষার্থীর মাথার ওপর পড়লে তার মাথার একপাশ কেটে যায়। এতে পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসা নিতে সময় লাগায় ওই শিক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রের বেশকিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com