• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৫ দুপুর

লোহাগড়ার নলদীতে মাঠ দিবস অনুষ্ঠিত:উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে এক বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

নলদী ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্র’র সঞ্চালনায় কাস্টমার কানেক্ট ম্যানেজার (নওয়াপাড়া) কৃষিবিদ হাবিবুর রহমান, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের লোহাগড়া উপজেলার পরিবেশক মো. বাঁধন মোল্যা, স্থানীয় কৃষক অসিত বকশী, বাপ্পি বিশ্বাসসহ এলাকার শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুহাম্মদ আরিফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।”

মাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৮৪৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান-১ জাতের ফলন প্রদর্শনী করা হয়। উপস্থিত স্থানীয় কৃষকরা এসব ধানের ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই জাতের চাল চিকন ও সুস্বাদু, গাছ ঝড়-বৃষ্টিতে সহজে হেলে পড়ে না এবং ফলনও তুলনামূলক বেশি। ফলে লোহাগড়ার কৃষকদের মধ্যে এসব উন্নত জাতের হাইব্রিড ধান চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]