• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৭ দুপুর

বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন।

পরে কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পাবলিক প্রসিকিউটার অ্যাড আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ আলী লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিঞা প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরি ও মানদন্ড বিশ্লেষণে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাড. ললিত কুমার রায় এবং অ্যাড. মাসুদা পারভীন ইভা । অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্বরে মোট ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।

উল্লেখ্য, গত এক বছরে ঠাকুরগাঁওয়ের লিগ্যাল এইডে অভিযোগ জমা পরেছে ৮৭৪ টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৭৪ টি। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ৭০৩ জনকে এবং মোট উপকার ভোগী ৩হাজার ৪শ ৩৪ জন। এছাড়াও সরকারি খরচে মামলা করা হয়েছে ২২৫ টি ও মামলা প্রত্যাহার করা হয়েছে ১৯১টি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]