• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪১ রাত

যুক্তরাষ্ট্রের নয়, শীর্ষস্থানে রয়েছে যে দেশের ট্যাংক

ছবি: সংগৃহীত

মার্কিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বের বর্তমান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাংকগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়ার টি-৭২ ট্যাংক।

সাময়িকীটির মূল্যায়নে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডে উৎকর্ষতার কারণেই টি-৭২ শীর্ষস্থান অর্জন করেছে। টিকে থাকার সক্ষমতা, প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে কম রসদে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা, আধুনিকীকরণ ও আপগ্রেডের সুযোগ, উৎপাদনের সহজতা, বহুমুখী ব্যবহার, কৌশলগত প্রভাব এবং প্রতিরোধমূলক শক্তির দিক থেকে ট্যাংকটি এগিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি কার্যকর যুদ্ধ ট্যাংকের জন্য প্রয়োজনীয় প্রায় সব বৈশিষ্ট্যই টি-৭২ পূরণ করে। ড্রোনসহ নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের পরও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যে এই ট্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম১ অ্যাব্রামস ট্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মেরকাভা ভি।

ঐতিহাসিকভাবে, টি-৭২ ট্যাংকটি ১৯৭৩ সালের গ্রীষ্মে সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এটি তৈরি করে উরালভাগনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো, যা বর্তমানে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে পরিচালিত হচ্ছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে টি-৭২ ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে এর বিভিন্ন আধুনিক সংস্করণ তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ সংস্করণ টি-৭২বি৩এম।

সূত্র: তাস

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]