• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ রাত

ব্যর্থতা থেকে শুরু করে কোণঠাসা অবস্থায় ইসরায়েল

ছবি: সংগৃহীত

অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, অর্ধেকেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী মনে করে, ২০২৩ সালের ৭ই অক্টোবরের ‘অপারেশন আল-আকসা স্টর্ম’-এর পর থেকে ইসরায়েল কোনো যুদ্ধেই জয়লাভ করেনি।

পার্সটুডের জানিয়েছে, ইসরায়েলি ‘কান’ নেটওয়ার্ক একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে, যাতে দেখা যায়, ৫৭% ইসরায়েলি বসতি স্থাপনকারী মনে করেন, ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েল কোনো যুদ্ধেই জয়লাভ করেনি। সমীক্ষা অনুযায়ী, বিভিন্ন রণাঙ্গনে বিজয়ের ব্যাপারে ইসরায়েলিদের আস্থা খুবই কম।

ভবিষ্যৎ হুমকি নিয়ে ব্যাপক উদ্বেগ

সমীক্ষা অনুসারে, ৭২% ইসরায়েলি ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বিশ্বাস করেন, হিজবুল্লাহ ও হামাসের এখনও ৭ই অক্টোবরের অভিযানের মতো হুমকি তৈরি করার ক্ষমতা রয়েছে। এই পরিসংখ্যানগুলো ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সক্ষমতার প্রতি ইসরায়েলি সমাজে আস্থার এক গভীর সংকটের ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা'আর এক বৈঠকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং বিশ্বজুড়ে ঘৃণিত হওয়া নিয়ে ইসরায়েলের উদ্বেগের কথা উল্লেখ করে স্বীকার করেছেন: "ইসরায়েলের প্রধান সমস্যা হলো বিশ্বে জনমতের অবস্থা। যখন আপনি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েন, তখন জনপ্রিয়তা হারানো খুবই বিপজ্জনক।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]