• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০২:৩৫ দুপুর

ভালুকায় ইমারত নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: ১২ দফা দাবি পেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলার শিল্পনগরী সিডস্টোর এলাকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ইনসাবের ব্যানারে কয়েকশ শ্রমিকের অংশগ্রহণে ইনসাব কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সিডস্টোর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারির সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরী। র‍্যালিতে ইমারত নির্মাণ শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে ইনসাব এর হবিরবাড়ী শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তারা শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার মান ও কর্মস্থলের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানসহ ১২ দফা দাবি পেশ করেন। বক্তব্যে শ্রমিক নেতা মিন্টু মিয়া বলেন দেশের অবকাঠামোগত উন্নয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ কর্মক্ষেত্রে আজও তাদের পর্যাপ্ত নিরাপত্তা ও নায্য অধিকার নিশ্চিত হয়নি।

আজকের এই মে দিবসে আমরা আমাদের ন্যায্য অধিকার ও শ্রমের সঠিক মূল্যায়নের দাবি জানাচ্ছি। আলোচনা সভায় ইনসাবের হবিরবাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ শহিদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]