• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:২০ বিকাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার: পাংশায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভোটের কালীর দাগ মোছার আগেই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনকালীন সময়ে তারেক রহমানের ৩০ দফার অন্যতম ছিল খাল খনন। সেই খাল খনন সারা দেশের ন্যায় আমাদের এখানেও শুরু হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. সালাম মিয়া আরো বলেন, দেশের সব খাল পুনঃখনন করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নের দুটি পৃথক খাল পুনঃখনন কাজ শুরু হলো।

তিনি আরও বলেন, খাল দুটি পুনঃখনন শেষে হলে আশপাশের ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, উপজেলার যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লক্ষ ৭৭ হাজার ৯২৭ টাকা, যেখানে ৫৩৫ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন।

এছাড়াও উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪.৯৭০ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লক্ষ ২৬ হাজার ৪৪৫ টাকা, যেখানে ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন। কাজ দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]