• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১২:৪৬ দুপুর

মবের জননী রিজওয়ানা: আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আগে ‘মবের জনক’ হিসেবে ড. ইউনূসের নাম শোনা গেলেও এখন ‘মবের জননী’ হিসেবেও একজনের নাম সামনে এসেছে।

আনিস আলমগীরের দাবি, রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় কাজ করলেও ক্ষমতার পরিবর্তনের পর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠছে। তার মতে, ক্ষমতায় থাকাকালে এসব বিষয় প্রকাশ্যে না এলেও পরে বিভিন্ন মাধ্যমে সামনে আসে।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার সময় ব্যবসা দখলসহ নানা অনিয়মের অভিযোগ বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তার অভিযোগ অনুযায়ী, রিজওয়ানা হাসান ক্ষমতা পাওয়ার পর তা অপব্যবহার করেছেন। এমনকি ক্ষমতায় আসার আগেও এনজিও কার্যক্রমের আড়ালে ভূমিসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনিয়ম করা হয়েছে এবং কোনো প্রকল্পে অর্থ না পেলে তা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

আনিস আলমগীর বলেন, এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তবে বর্তমান সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকার অতীত নিয়ে বেশি ব্যস্ত থাকলেও সাম্প্রতিক অভিযোগগুলো গুরুত্ব পাচ্ছে না।

গণ স্বাস্থ্য কেন্দ্র নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় নিজ দেশে চিকিৎসা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা অনেক উচ্চপদস্থ ব্যক্তি অনুসরণ করেননি।

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রিজওয়ানা হাসান বিদেশে চিকিৎসা নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন।
এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়েও সমালোচনা করেন আনিস আলমগীর। তার অভিযোগ, মব সৃষ্টি করে ট্রাস্টিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এ ঘটনায় রিজওয়ানা হাসানের সম্পৃক্ততার কথাও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে।

গণ স্বাস্থ্য কেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অভিযোগগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]