• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৪:৪৯ দুপুর

সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বর্তমান সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন ময়মনসিংহ-১১ সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বোয়েসেল এবং উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও মাঠ পর্যায়ে সরাসরি কর্মী নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দালালের খপ্পরে না পড়ে সরকারিভাবে, বিশেষ করে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে যেতে পারে। সরকার বিদেশে কর্মরত শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সরাসরি তত্ত্বাবধানে জর্ডানে ক্ল্যাসিক ফ্যাশনস কোম্পানিতে ৫,০০০ জন দক্ষ/ স্বল্প দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, ভালুকার আয়োজনে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নির্বাচনের আয়োজন করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]