• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৩:৩৬ দুপুর

ইসরায়েলের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর ভাষায়’ সরব বাংলাদেশ, সঙ্গে আরও ১২ দেশ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা ও মানবাধিকারকর্মীদের আটকের এই ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হয়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ ১৩টি দেশের যৌথ এক বিবৃতিতে ত্রাণবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে আটককৃত কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ ১৩ দেশের একটি জোট গাজামুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি বাহিনীর হামলা এবং এতে অংশগ্রহণকারী কর্মীদের আটকের ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে।

১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে বলেন, তারা ‘সবচেয়ে কঠোর ভাষায়’ ইসরায়েলের এ হামলার নিন্দা জানাচ্ছেন। তাদের মতে, ফ্লোটিলাটি ছিল একটি ‘শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ’, যার উদ্দেশ্য ছিল গাজায় চলমান ‘মানবিক বিপর্যয়’ বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল গ্রিস উপকূলসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটির ওপর হামলা এবং এতে থাকা কর্মীদের আটক আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাকর্মীদের বেআইনিভাবে আটক করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।’

এছাড়া এখনও যেসব কর্মী আটক রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো। একই সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি তাদের ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি’ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো— তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও স্পেন।

এসব দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে তাদের ‘নৈতিক ও আইনি দায়িত্ব’ পালন করতে হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]