• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৪০ রাত

কসবামাজাইল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিককে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হকের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ​সম্প্রতি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

নতুন ভারপ্রাপ্ত সভাপতির হাতে দায়িত্ব তুলে দিয়ে তিনি বলেন, "তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এবং ফজলুল হকের রেখে যাওয়া সাংগঠনিক কাজ এগিয়ে নিতে আবু বকর সিদ্দিক নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।"

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​মো. আইয়ুব হোসেন বিশ্বাস, স্থানীয় বিষয়ক সম্পাদক, পাংশা উপজেলা বিএনপি ও ​মো. রাজু আহমেদ খান, সদস্য, পাংশা উপজেলা বিএনপি।

​এছাড়াও ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর মো. আবু বকর সিদ্দিক দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]