• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৮:১৫ রাত

তারেক জিয়া সড়কের নাম পরিবর্তন, গাজীপুরে বিএনপির মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরে 'তারেক জিয়া সড়ক'-এর নাম পরিবর্তন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ওয়ান কম্পোজিট মিলস্ লিমিটেড উদ্বোধন করতে আসেন। সে সময় রাস্তাটির বেহাল দশা দেখে তিনি রাস্তা সংস্কারের নির্দেশনা দেন। এরপর রাস্তাটি নির্মাণ করা হয় এবং এর নাম দেওয়া হয় 'তারেক জিয়া সড়ক'। আশপাশের এলাকা তখন থেকেই তারেক জিয়া মোড় নামে পরিচিতি লাভ করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটির নাম পরিবর্তন করে 'তালতলী মনিপুর সড়ক' রাখা হয়েছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি।

গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে রাস্তার ইতিহাস মুছে দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নেব না। সংশ্লিষ্টদের কাছে আবেদন, দ্রুত সময়ের মধ্যে যেন এই সড়কটি আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে হয়। এই সড়কের নাম হবে তারেক জিয়া সড়ক। আশপাশের শত শত দোকানপাটের ব্যানার ও সাইনবোর্ডে 'তারেক জিয়া মোড়' লেখা রয়েছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রমজান আলী বলেন, এই সড়কের ইতিহাস কাগজে লিপিবদ্ধ। ২০১৫ সালের ২১ জানুয়ারি একটি গাড়ি পোড়ানোর মামলা হয়েছে। সেই মামলায় আমি আসামি। সেই মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে 'তারেক জিয়া মোড়'। তাঁরা মামলায় তারেক জিয়া মোড় স্বীকার করেও রাস্তার নাম পরিবর্তন করলেন। আমাদের একটাই দাবি, সড়কটি যেন আগের নামে ফিরে আসে।

গাজীপুর সদর উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মো. ফাহাদ জানান, সড়কটি নামকরণ কবে পরিবর্তন হয়েছে, তা তিনি সঠিক বলতে পারবেন না। তবে এখন সড়কটি 'তালতলী মনিপুর রাস্তা' নামে লিপিবদ্ধ রয়েছে। রাস্তাটির নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]