• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৩:৫৯ দুপুর

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নড়াইলে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) নড়াইল জেলা হাসপাতালের সামনে নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 'অধিকার আদায়ে আমরা সবাই একসাথে' স্লোগানে আয়োজিত মানববন্ধনে শতাধিক রিপ্রেজেনটেটিভ অংশ নেন।

মানববন্ধনে সদর উপজেলা (ফারিয়া)-এর সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ফারিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক দিপেন বর্মন, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার বলেন, "ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করছে। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আটক হলেও যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন। চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব। হাসপাতালের কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সঙ্গে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের সম্পৃক্ততা নেই।"

সদর উপজেলা (ফারিয়া)-এর সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, "দেশের অর্থনীতিতে ফার্মাসিউটিক্যাল শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই খাতের কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হয়নি। এতে নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।"

এসময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]