• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

আরও কমল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা পতন দেখা দিয়েছে। ফলে দ্রুত সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সম্ভাব্য বৈঠকও বাজারে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৬ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। তবে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭০২ দশমিক ৪০ ডলারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও দীর্ঘ সময় অপরিবর্তিত রাখতে পারে। এর প্রভাব পড়ছে স্বর্ণবাজারে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনভো বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম সীমিত পরিসরে ওঠানামা করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির চাপ এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার আশঙ্কা এ পতনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়, তবুও উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি আউন্স রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে ৮৬ দশমিক ৬১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ১২৩ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে দেশের বাজারে স্বর্ণের দাম উচ্চ অবস্থানেই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

সূত্র: রয়টার্স

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]