• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল

ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা, ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি ও জলমহাল অবৈধ দখল এবং ভূমিহীনদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার রোড এলাকায় সিডিএ-এর আঞ্চলিক কার্যালয়ে ঠাকুরগাঁও সদর জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ভূমিহীন উপজেলা সমন্বয়কারী সভা প্রধান রাজকুমার রায়, সিডিএ-এর সদরের আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তার, চ্যানেল এস-এর রিপোর্টার জয় মহন্ত অলক, সাংবাদিক ফরিদুল ইসলাম রঞ্জু, সোহেল তানভীর সহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা।

সভায় বিভিন্ন এলাকা থেকে আসা ভূমিহীন ও নির্যাতিত মানুষেরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। ভূমিহীন হওয়া সত্ত্বেও সরকারিভাবে কোনো ঘর অথবা জায়গা বরাদ্দ পাননি বলে তারা অভিযোগ করেন। বিষয়টি সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত বলেও বক্তারা উল্লেখ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]