• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫৯ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৩:৩৩ দুপুর

সরকারের হাতে ‘গোলামির জিঞ্জির’ পড়েছে: নাসিরুদ্দিন পাটোয়ারী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ‘ইউ আর রিভোল্ট বিদেশি শক্তির বিরুদ্ধে’ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদের হাতেই গোলামির জিঞ্জির পড়ে গেছে। সেই জিঞ্জির থেকে তাদের মুক্ত করে স্বাধীনতার পতাকা হাতে তুলে দিতে হবে।

সোমবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারতের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “যত রাজনীতিই করি না কেন, বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নেই। বিএনপি, এনসিপি কিংবা জামায়াত— যে দলই করি না কেন, সীমান্তের মানুষের জন্য আলাদা কোনো দল নেই। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।”

তিনি আরও বলেন, সরকার যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী হয়ে থাকে, তাহলে তাদের মেরুদণ্ড সোজা করতে হবে। সীমান্ত সংকটের সঙ্গে সরকারের কিছু পক্ষ জড়িত বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব পক্ষ দুর্বল হয়ে গেলে ভারতীয় বাহিনী আর সাহস পাবে না।

ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারতীয় বাহিনী চীনের সঙ্গে যেমন পারে না, আমাদের সঙ্গেও পারবে না।”

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সেখানে ক্ষমতায় থাকা গোষ্ঠী বাংলাদেশিদের নিচু জাতি হিসেবে দেখে এবং মুসলমানদের ওপর নির্যাতন চালাতে চায়। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সীমান্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বড় আকারে করতে পারে।

বাংলাদেশের তরুণ সমাজকে লক্ষ্য করে ভারতের পরিকল্পনার সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “বাংলাদেশের তরুণরা যখন শক্তিশালী হয়ে উঠছে, তখন ভারত পরিকল্পিতভাবে ফেনসিডিল ও ইয়াবা ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাইছে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করে বলেন, “খালেদা জিয়ার দুটি বড় গুণ ছিল— জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ। এই দুইয়ের সমন্বয়ে তিনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন।”

বর্তমান রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, যারা নিজেদের জাতীয়তাবাদী শক্তি দাবি করছে, তাদের মধ্যে জাতীয়তাবাদ কিংবা ইসলামী মূল্যবোধের প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা ইতোমধ্যে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় লালমনিরহাটের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ‘মাফিয়া’ বলেও আখ্যা দেন এনসিপির এই নেতা।

বক্তব্যের শেষ দিকে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা ক্ষমতায় গেলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবো।”

এসময় এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ, নেতা রকি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]