• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ ইমরান হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৮:০৮ রাত

সাতক্ষীরার তালায় ‎নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে সাতক্ষীরার তালা উপজেলায় “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত এ কর্মশালায় তালা ও পাইকগাছা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

‎কর্মশালায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার ব্যবহার, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজালমুক্ত নিরাপদ দুধ উৎপাদনের গুরুত্বও তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ জন খামারির মাঝে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে মিল্ক ক্যান বিতরণ করা হয়।

‎আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ ও বিশুদ্ধ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজালযুক্ত দুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। তাই দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ডেইরি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খামারি ও সোসাইটি ম্যানেজারদের আরও সচেতন ও দক্ষ করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

‎উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম বিল্লাহ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ খাইরুল ইসলাম।

‎ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট একাউন্ট ম্যানেজার কৃতিশ চন্দ্র মিস্ত্রি এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রাশেদুল ইসলাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মমতাজ আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

‎প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণে প্রতিষ্ঠানটি কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অনুসরণ করছে। বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে তাদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি। ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি মানসম্মত ও নিরাপদ দুধ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”

‎তিনি আরও বলেন, নিরাপদ দুধ সংগ্রহ ও বাজারজাতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

‎বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আরও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদন, সংগ্রহ ও পরিবহনে উৎসাহিত হবেন। একই সঙ্গে তারা ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ দুধ সরবরাহে আরও সচেতন ভূমিকা পালন করবেন।

‎ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মমতাজ আলী বলেন, “সারা দেশে ব্র্যাক ডেইরির ১১৪টি চিলিং সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্ট রয়েছে। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ ও পানযোগ্য দুধ সংগ্রহ করা হয়। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের প্রতিটি ধাপে যথাযথ এসওপি অনুসরণ করা হয়। দুধের মূল উৎস যেহেতু খামার, তাই খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”

‎তিনি আরও বলেন, “আমরা সব সময় খামারিদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। খামারিদের স্বার্থ ও কষ্টের কথা বিবেচনা করেই ব্র্যাক ডেইরি দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার চেষ্টা করছে। আপনাদের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় ব্র্যাক সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

‎তিনি ভবিষ্যতেও খামারিদের জন্য আরও উন্নত ও সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের অঙ্গীকার করেন। এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী, বাস্তবধর্মী ও অত্যন্ত উপকারী হিসেবে উল্লেখ করেন এবং ব্র্যাক ডেইরির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও ব্র্যাক ডেইরির সঙ্গে নিয়মিত দুধ সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]