• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ করে বিজিবির গুলি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ রুখতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মে) ভোররাতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ কলসিরমুখ বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া নামক স্থানে বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ভারত থেকে একটি চোরাকারবারী দলকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা।

​চোরাকারবারীরা বিজিবির টহল দলের কাছাকাছি এলে তাদের চ্যালেঞ্জ করা হয়। কিন্তু বিজিবির নিষেধাজ্ঞা অমান্য করে তারা অগ্রসরের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করার উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা ফায়ার করেন। গুলির শব্দে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।

​এ বিষয়ে জানতে চাইলে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলসিরমুখ বিওপি এলাকায় নিয়মিত টহল চলাকালীন সীমান্ত সংলগ্ন একটি ব্রিজের নিচ দিয়ে দু'জন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। কর্তব্যরত টহল দল প্রথমে তাদের জোর গলায় চিৎকার করে সতর্ক করে। কিন্তু তারা সেই সতর্কবার্তা না শুনে এগিয়ে আসার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এরপরই ওই দুই চোরাকারবারী দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ​তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]