• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:১০ রাত

ধর্ষক ও শিশু হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু রামিসাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তারা ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এতে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে এবং সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তার আরো বলেন, মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পর অধিকতর তদন্তের নামে মামলাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত বা ধামাচাপা না পড়ে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবী করা হয়। প্রথম আলো বন্ধুসভা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত শুক্রবার বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আর.কে. রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমী, সদস্য আব্দুল্লাহ আল নোমান, আব্দুছ সামাদ শিমুল, ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]