মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের মো. ইছাক বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং ইলেকট্রনিক্সের কাজ করতেন। গত ১০ মে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে বিদ্যুতের সংযোগ ব্যবহার করে লোহার খাট তৈরির কাজ করছিলেন সাইফুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের মতম নেমে এসেছে।
সাহিদুজ্জামান সাহিদ মানিকগঞ্জ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর