• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:১৩ রাত

ঈদুল আজহার কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য ঢাকা ও গাজীপুরসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও মেয়ররা (বা প্রশাসক) নিজে উপস্থিত থেকে তদারকি করবেন।

শুক্রবার (২২ মে) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

প্রতিমন্ত্রী বলেন, "বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী একটি অনুশাসন দিয়েছেন, ঈদের দিনে কোরবানির ঈদের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এটি শুধু গাজীপুর নয়, ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে।"

"এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটি সংশ্লিষ্ট সকল এলাকার মাননীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট প্রশাসক ও মেয়ররা তদারক করবেন। আমি নিজেও ঈদের দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করব," যোগ করেন তিনি।

মহাসড়কের পাশে বর্জ্যের স্তূপ প্রসঙ্গে স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, গত সংসদ নির্বাচনের আগে এই রাস্তা দিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় বর্তমান প্রধানমন্ত্রীর নজরে এখানকার ময়লার ভাগাড়টি আসে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও বন বিভাগের জায়গায় জমা হওয়া হাজার হাজার টন ময়লা আবর্জনা সব নিয়ে এসে মহাসড়কের পাশে এখানে ডাম্পিং করা হয় বন বিভাগের জায়গায় ও রাস্তার পাশে। এই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। যাত্রীরা ও সাধারণ মানুষের চলাচলে ভিন্ন ঘটতো, অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতো—এটা উনার নজরে আসছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে আসি এবং সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিই। পরে এখান থেকে সকল ময়লা আবর্জনা স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু বর্জ্য অপসারণই নয়, রাস্তার মাঝখানের আবর্জনা পরিষ্কার করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এছাড়া মহাসড়কের পাশের খালটি খনন করে পানির প্রবাহ ঠিক রাখাসহ নান্দনিক সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকে। যে দেশের প্রধানমন্ত্রীর নজর ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে তিনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন—আমি এই জায়গায় এটা দেখেছি, দ্রুত ব্যবস্থা নেন। সেই দেশের উন্নতি হবেই। এটাই হচ্ছে জনবান্ধব এবং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব।

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্যের স্থায়ী সমাধান প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে ডাম্পিং পয়েন্ট থাকার কথা, বিগত সময়গুলোতে সেটি না করার কারণে এ অবস্থা হয়েছে। কিন্তু বর্তমান সরকার গাজীপুরের বিশাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক হাই ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে। ইতোমধ্যে চীন ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের সাথে আমাদের কথা হয়েছে। পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) বা বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতায় এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও মিথেন গ্যাস উৎপাদন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো খুব দ্রুত গাজীপুরকেও এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হবে।"

তিনি বলেন, কাজ শুরু হয়েছে। পুরো রাস্তা আমি ঘুরে দেখলাম। রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে, এটি যে একটি সুন্দর বাংলাদেশ সুন্দর গাজীপুর—এটা আমাদের পরিচয় দিতে দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আর কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে একটি পারসেন্ট কাজ মোটামুটি দিকে এই কাজ করে সৌন্দর্য বর্ধন করা হবে। রাস্তার পাশের যে খালটি ময়লা আবর্জনা বহন করে চলেছে, এই খালটি খননের কাজ চলছে। খাল খনন শেষে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com