• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ মিনিট পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১১:৪৫ রাত

সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, আটক ৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে সাভার পৌরসভার আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

জানা গেছে, অফিসের অ্যাসাইনমেন্টে মাদক ব্যবসায়ীদের বিষয়ে রিপোর্ট করতে ওই এলাকায় যান দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম। এসময় স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে এবং মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, মাদকের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হন। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেনকে জিম্মি করে তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয় একটি অটোরিকশা গ্যারেজে আটকে রেখে সাংবাদিকদের ওপর উপর্যুপরি নির্যাতন চালানো হয়। হামলায় তাদের পরনের কাপড় ছিন্নভিন্ন হয়ে যায়। একই সঙ্গে দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীরা ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপডও নিয়ে যায়। পরে আহত সাংবাদিকদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। তবে অভিযানের সময় কয়েকজন মাদক কারবারি ও হামলাকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাভার প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]