টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আর আহত হয়েছেন আরো ৯ জন। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের সকলের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
টাঙ্গাইলের (অতিরিক্ত) পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মযুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকার বলে জানা গেছে।
টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলক উদ্ধার শুরু করি। ঘটনাস্থল থেকে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর