• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৯:২৩ সকাল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, নরসিংদীতে উত্তেজনা

ছবি: সংগৃহীত

নরসিংদীর চরাঞ্চলে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের উপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সঞ্জিত সাহাকে ‘দেখে নেওয়া’ এবং ‘শায়েস্তা করার’ হুমকি দিয়েছেন আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ। চ্যা নেল ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও জা গোনিউজ টো য়েন্টিফোর ডট কম এর সাংবাদিক সঞ্জিত সাহাকে এই হুমকি দেওয়া হয়। একইসাথে, অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিককে নিয়ে অশ্লীল ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।

শনিবার রাত ১১টা ৪৬ মিনিটে আসাদুল্লাহর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে এই হুমকি প্রদান করা হয়। প্রায় ৭ মিনিট ধরে কথোপকথনে তিনি নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানা গেছে।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকির ঘটনায় সচেতন সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়েছে।

অপর একটি সূত্র থেকে জানা যায়, এই আসাদুল্লাহ গ্রামে দেশীয় অস্ত্র তৈরি করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এছাড়া ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও জনসাধারন হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ‘কার্যক্রম নিষিদ্ধ’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ এত অপকর্ম করলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ।

সাংবাদিক সঞ্জিত সাহা বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে নিউজটি করা হয়েছে। সত্য প্রকাশ করায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ আমার উপর ক্ষিপ্ত হন এবং আমাকে শায়েস্তা করার হুমকি ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি আরও বলেন, এখনো গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছে কেউ কেউ। এরকম হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

এই সংবাদ প্রকাশ করায় চ্যানেল ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডট কম এর সাংবাদিক সঞ্জিত সাহাকে এই হুমকি প্রদান করেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ। এই নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস জানান, কোনো সাংবাদিক যদি ভুল নিউজ করে থাকে তাহলে প্রেসক্লাবে আসবে, এসে কথা বলবে যে ‘আপনাদের এই সাংবাদিক সঠিক রিপোর্ট করে নাই’। আমরা তা দেখব, ভুল হয়ে থাকলে তা আমরা সংশোধন করব। কিন্তু কেউ হুমকি দেবে তা আমরা মেনে নেব না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]