• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৬:৫৩ বিকাল

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতোয় ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের গুঁতোয় দুইজনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ মে) সানন্দবাড়ী হাটে বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে আসেন স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি। হাটে আসার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করতে থাকে এবং উপস্থিত লোকজনকে আক্রমণ করে।

মহিষের আক্রমণ থেকে বাঁচতে হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রুহুল আমিনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবুর রহমানের স্ত্রী বলেন, “প্রতিবছরের মতো এবারও কোরবানি দেওয়ার জন্য আমার স্বামী হাটে গিয়েছিলেন। কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে ভাবিনি।”

রুহুল আমিনের ছেলে বলেন, “ঈদের আনন্দ শেষ হয়ে গেল। বাবা কোরবানির পশু কিনতে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে এলেন না।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]