• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৪:০৬ দুপুর

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

ফাইল ফটো

এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা ভবিষ্যতে শতভাগে উন্নীত করা হবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন সরকারি সুবিধা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। সরকার এখন শিক্ষকদের শতভাগ বেতন দিচ্ছে এবং উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে।

তিনি বলেন, চলতি বছর উৎসব ভাতা আরও ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এটি শতভাগে উন্নীত করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা ও বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধাও আংশিকভাবে দেওয়া হচ্ছে।

শিক্ষক নিয়োগ ব্যবস্থার বিষয়ে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগে এমপিওভুক্ত স্কুল ও কলেজে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলেও সেই পদ্ধতি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ–এর অধীনে পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করা মানেই চাকরি পাওয়া নয়। সনদ অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি শিক্ষকতা পেশায় প্রবেশের যোগ্যতা অর্জন করেন। এরপর তিনি চাকরি করবেন কি করবেন না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]