• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল

শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপৃজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কুরবানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি অনুযায়ী, সকাল ১০ ঘটিকায় পারভবানীপুর বাজারে গরু কুরবানি দিয়ে গরীব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। পরবর্তীতে জোহরের নামাজের পর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স-এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল শেখ, জাকারিয়া, সৌরভ, আকাশ ,জীবন, অন্তর ,আজিজ, টিটু, কবির, নাফিস, আলিমসহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীসহ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com