• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৯:৩১ রাত

মাদক বহনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত মাদককারবারী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশিক নামের আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত আশিক উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুল শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে। তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শেরপুর সীমান্ত পার হয়ে একটি মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন আশিক ও শাকিল। মোটরসাইকেলটি উল্লাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আশিক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। পরে সেটি তল্লাশি করতে গিয়ে মোটরসাইকেলের চালকের সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বর্তমানে মাদক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তল্লাশিকালে সিটের নিচ থেকে আনুমানিক তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুরু থেকেই মোটরসাইকেলটির গতি ছিল অস্বাভাবিক রকমের বেশি। স্থানীয়দের ধারণা, ব্যাগে অবৈধ মাদক থাকার কারণেই পুলিশের চোখ ফাঁকি দিতে কিংবা ধরা পড়ার ভয়ে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা শেষ পর্যন্ত এই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com