জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ৬ মাদক কারবারিকে আটক করেছে ।
পুলিশ জানায়, মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক তৈরি করে এলাকার সব বয়সের মানুষের মাঝে বিশেস করে যুবক ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট সরবরাহ করে আসত। অনুসন্ধানে এমন সত্যতা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, তামিম, শ্রী অনন্ত, নজরুল ও মাহবুব আলম।
পাঁচবিবি থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আসাদ, শরিফুল হোসেন, গাফফার হোসেন, আলমগীর হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেকে আটক করে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর