• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
শেখ রাজেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:৩২ দুপুর

পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও সরাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (৫ জুন) সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে। সেখানে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামের কাউসার মিয়া তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবোঝাই পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছরের ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোসনার স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী মেয়ে আদিবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, একই দিন সকালে সরাইল উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত অলি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, বিয়াল্লিশহরের দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। অন্যদিকে, সরাইলের দুর্ঘটনার বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]