বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আব্দুল মনায়েম মুন্না সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে মোট ১৫১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সে কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদ ২য় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া কামাল আনোয়ার আাহাম্মদ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা।
কামাল আনোয়ারের নতুন এ দায়িত্ব পাওয়ার খবরে সংসদীয় আসন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন আনন্দিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধায় রাণীশংকৈল উপজেলা যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন,সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন সম্পাদক মৌমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কারাবরণের শিকার হন ১১বার। মামলা ছিল প্রায় ৭৯টি। দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় কমিটির ২ নম্বর সহ-সভাপতি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
রাণীশংকৈল উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে যুবদলের ন্দ্রেীয় কমিটিতে মূল্যয়ন করাই আমরা রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও-৩ আসনের যুবদল খুব খুশি।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাব বলে তিনি অঙ্গীকার করে।
ল-২৫
কুশল/সাএ
সর্বশেষ খবর