• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৫:২২ বিকাল

ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৮০ বছরের বৃদ্ধ'র বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ মুনসুর আলী ওরফে ফালান মিয়া (৮০) নামের এক বৃদ্ধ'র বিরুদ্ধে। তবে অভিযুক্ত ফালান মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাধুরভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ফালান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধুরভিটা এলাকায় সাত বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে (যার নং-৫) তারিখ ৫জুন। তবে অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর আনুমানিক দুইটার সময় শিশুকে শ্যাম্পু কেনার জন্য স্থানীয় মাধুরভিটা মোড়ের একটি দোকানে পাঠানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটি বাসায় ফিরে জানায় যে, শ্যাম্পু না কিনে সে টাকা হারিয়ে ফেলেছে এবং এরপর সে বাড়ির বাইরে খেলতে চলে যায়। ঘটনার পরদিন (২ জুন) দুপুরে শিশুটি বাসায় ফিরলে তার মা তাকে দুপুরের খাবার খেতে বলেন। তখন শিশুটি স্বাভাবিকভাবে না বসে মাটিতে পা মেলিয়া বসে পড়ে। মেয়ের এমন আচরণে মায়ের সন্দেহ হলে তিনি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, উপজেলার হবিরবাড়ী মাধুরভিটা এলাকায় পরিবার সহ দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযুক্ত ফালান মিয়া তার সাত বছর বয়সী শিশু মেয়েকে গত ১জুন দুপুরে তাদের ভাড়া বাসার কিছু দূরে ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ধর্ষকের শাস্তি দাবি করেন।

তবে অভিযুক্তের পরিবারের লোকজন ও স্থানীয় সোহাগ রানা ও রায়হান জানান, বৃদ্ধ ফালান মিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, ফালান মিয়া নিজেকে এই ঘটনার সাথে জড়িত নয় তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় লোকজন প্রকৃত ঘটনার উন্মোচনের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ থাকায় তার পরিবার তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]