• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০২:৫১ দুপুর

কালীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এ. টি. এম কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অনস্বীকার্য। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য জেলা আদালত বা থানায় না গিয়ে গ্রাম আদালতের আশ্রয় নিলে একদিকে যেমন সময় ও অর্থ সাশ্রয় হয়, অন্যদিকে সামাজিক সম্প্রীতি বজায় থাকে। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি উভয় সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক রুবি আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা তৈরিতে বিভিন্ন আউটরিচ কার্যক্রমের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করেন। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী চেয়ারম্যানরা তাদের নিজ নিজ ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করেন এবং এই আদালতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, যাতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি (UNDP)। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারীদের নিয়ে দলীয় কাজ (Group Work) ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে একটি সমন্বিত প্রচার পরিকল্পনার আউটলাইন তৈরির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই পরিকল্পনার মাধ্যমে কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে আরও বেশি সচেতন হবে এবং আইনি সেবা গ্রহণ সহজতর হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]