• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০২:১২ দুপুর

জয়পুরহাট সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত সীমান্ত পাহাড়া দিচ্ছেন গ্রাম পুলিশও। সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টার পাশাপাশি পুশইনেরও চেষ্টা করছে। বিএসএফের এসব অপতৎপরতা রুখে দিতেই বিজিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে দ্বায়িত্ব পালন করছেন।

জেলা সদরের ধলাহার, চকবরকত ও পাচঁবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকাজুড়ে গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।

আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ রুহুল আমিন ও ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আঃ রাজ্জাক বলেন, ইউএনও এবং চেয়ারম্যানের নির্দেশে আমরা সবাই পালা করে দ্বায়িত্ব পালন করছি। দিনের চেয়ে রাতের বেলায় বিজিবির সঙ্গে দল বেঁধে সীমান্ত এলাকায় ঘুরা ঘুরি করছি।

একাধিক সীমান্তবাসি জানান, পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের পর থেকেই বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। এছাড়া পুশইনেরও চেষ্টা করছে বিএসএফ। এসব রুখে দিতেই বিজিবির সাথে তাল মিলিয়ে গ্রাম পুলিশ সীমান্ত পাহাড়া দিচ্ছেন। এতে সীমান্তবাসির মধ্যে স্বস্তি ফিরেছে।

পাচঁবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন সীমান্তের নিরাপত্তা জোরদারে সীমান্তবাসীর সাথে নিয়মিত মতবিনিময় সভা করছেন। আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি গ্রাম পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]